শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮

এমপি মোকাব্বির খানের সাথে জিএসসি সাউথইস্ট রিজিওনের মতবিনিময়

এমপি মোকাব্বির খানের সাথে জিএসসি সাউথইস্ট রিজিওনের মতবিনিময়

নিউজ ডেস্ক: সিলেট ২ বিশ্বনাথ–ওসমানী নগর আসনের এমপি মোকাব্বির খানের সাথে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের এক মতবিনিময় সভা গত বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালিক কুটির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জিএসসির কেদ্রিয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রিয় সহ সভাপতি মির্জা আসহাব বেগ, বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক ও এম এ গফুর , সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, সাংবাদিক ও রাজনীবিদ সমির উদ্দিন, সাংবাদিক খান জামাল আহমদ, কলা মিয়া, ফারুক মিয়া, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আজম খান, আইনজীবী ওয়াহিদ আলী, সাজ্জাদ মিয়া চৌধুরী, ইরফান আলী, জগম্বর আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, কমিউনিটি নেতা নুর বক্স, সাইদুল আলম চৌধুরী, কমিউনিটি নেতা রফিক উল্লাহ, শুকুর আলী, আজম আলী, সালেহ আহমদ, তাজ উদ্দিন, এনামুল হক রুহেল, ফরিদ আহমদ বুলবুল , এ রহমান, সুরুক মিয়া প্রমুখ।

সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিক আহমদ রফিক। মতবিনিময় সভায় জিএসসি নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া তুলে ধরেন। বিশেষ করে সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালু ও ম্যানচেস্টার থেকে সিলেট বিমানের ফ্লাইট চালু এবং বিমান বন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। এ সময় এমপি মোকাব্বির খান যথাসাধ্য সমাধান এবং বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন।

এদিকে সভায় সিলেটে পাঁচভাই রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনার জের ধরে তিন জন যুক্তরাজ্য প্রবাসী যুবককে সন্ত্রাসীদের হামলা ও তাদের গাড়ী ভাংচুর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সভায় ৫নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের মৃত্যুতে দোয়া করা হয় ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026