মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫

এবার হজে প্রথমবারের মতো মক্কা থেকে মদীনায় হাইস্পিড ট্রেন

এবার হজে প্রথমবারের মতো মক্কা থেকে মদীনায় হাইস্পিড ট্রেন

প্রথমবারের মতো এ বছর দ্রুতগামী ইলেকট্রিক্যাল ট্রেন ব্যবহার করবেন হাজীরা। আরব নিউজের খবরে বলা হয়েছে, মক্কা থেকে মদীনায় যেতে যেখানে ১০ ঘণ্টা সময় লাগতো, সেখানে এই ট্রেনে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা।

এছাড়া হাজীদের সেবায় এবার রোবট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সিএনএন, আল-আরাবিয়াহ

রেলওয়ে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হারামিয়াহ হাই স্পিড রেলে (এইচএইচআর) চড়ে ৩টি গুরুত্বপূর্ণ স্টেশন জেদ্দা, আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আব্দুল্লাহ ইকোনমিক সিটি হয়ে মদীনায় যাওয়ার প্রয়োজন হয় হাজারো হাজীর।

ওই লাইনে চলাচলকারী প্রত্যেকটি ইলেকট্রিক ট্রেন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল বেগে চলবে এবং প্রতিদিন গড়ে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

ব্যবসা এবং অর্থনীতি দুই শ্রেণিমানে বিভক্ত প্রতিটি ট্রেনের রয়েছে ১৩বগি। সিট ক্যাপাসিটি ৪১৭। এবার ৩৫টি ট্রেন যাত্রীসেবা দেবে।

মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী এ ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার। ট্রেনটি চালু হয় ২০১৮ সালের অক্টোবরে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প। বছরে এ পথে প্রায় ৬ কোটি লোক যাতায়াত করতে পারবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026