মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

এবার হজে রেকর্ড সংখ্যক সন্তান প্রসব করেন নারী হজযাত্রীরা

এবার হজে রেকর্ড সংখ্যক সন্তান প্রসব করেন নারী হজযাত্রীরা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: এবারের হজে সৌদি আরবে গিয়ে রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রশব করেছেন। দেশটির স্বান্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ বছর মক্কা, মিনা ও আরাফাতে আটজন নারী তাদের সন্তান প্রসব করেছেন।

এর আগে কোন বছর হজে গিয়ে এতো সংখ্যাক নারী সন্তান প্রসব করেননি। খবর আরব নিউজের। এর মধ্যে মক্কায় ৫, আরাফাতে ২ এবং মিনায় এক নারী হজযাত্রী সন্তান জন্ম দেন। প্রথম সন্তানটি হজের দ্বিতীয় দিন গত ১০ আগষ্ট পবিত্র আরাফাতের ময়দায়ে হজের আনুষ্ঠানিকতা পালন করার প্রসব করেন লিবীয় এক নারী।

জাবাল-আল রহমান হাসপাতালে ভর্তি ৪০ বয়সী ওই লিবীয় নারীর ছেলে সন্তানের নাম রাখায় হয় আরাফাত। নবজাতক ও তার মা সুস্থ থাকায় ওই নারীর স্বামী আশান ইউসুফ হাসপাতালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞকা জানিয়েছেন।

শনিবার দুপুরে পূর্ব আরাফাত হাসপাতলে গানার হজযাত্রী ময়মুনা আলী (২৩) সন্তান জন্ম দেন। নবজকটির বাবা আবু বকর সৌদির ক্রাউন প্রিন্সের নামানুসারে ছেলের নাম রাখেন মো. সালমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026