রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১

ব্রেক্সিটবিরোধী এমপিরা ইইউ’র সঙ্গে আঁতাত করেছে: ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিযোগ

ব্রেক্সিটবিরোধী এমপিরা ইইউ’র সঙ্গে আঁতাত করেছে: ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিযোগ

শীর্ষবিন্দু নিউজ: একদিন আগেই সাবেক চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বলেছিলেন, চুক্তিবিহীন ব্রেক্সিট কার্যকর করার পদক্ষেপ ঠেকিয়ে দেবেন এমপিরা।

যে ব্রেক্সিট ইস্যুতে ১০ ডাউনিং স্ট্রিট ছাড়লেন থেরেসা মে, সেই একই ইস্যুতেই যেনো নয়া প্রধানমন্ত্রী বরিস জনসনকে বেকায়দায় ফেলতে চাইছে রক্ষণশীলরা। তারই প্রেক্ষিতে বরিস জনসন ষড়যন্ত্রের অভিযোগ আনলেন বিরোধী এমপিদের বিরুদ্ধে।

৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করে বৃটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বরিস জনসন আজ ডাউনিং স্ট্রিটে এক ফেসবুক ইভেন্টে অংশ নিয়ে কথা বলেন ব্রেক্সিট প্রসঙ্গে।

তিনি বলেন, কিছু এমপি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গোপনে আঁতাত করেছে। আর এই কারণেই ব্রেক্সিটের ব্যাপারে ইইউ নতুন একটি চুক্তির ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করতে শুরু করেছে।

বরিস বলেন, ওই এমপিরা মনে করেছেন, ভয়ংকর ওই আঁতাত করে তারা সংসদে ব্রেক্সিট ঠেকাতে পারবেন। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে নির্জলা মিথ্যা বলে অভিহিত করেছেন কয়েকজন এমপি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026