রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২

রেস্টুরেন্টে খাবার দিতে দেরি করায় ফ্রান্সে ওয়েটারকে গুলি করে হত্যা

রেস্টুরেন্টে খাবার দিতে দেরি করায় ফ্রান্সে ওয়েটারকে গুলি করে হত্যা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: নিউজ: ফ্রান্সের রাজধানী  প্যারিসের একটি রেস্তোরাঁয় স্যান্ডউইচের অর্ডার দিয়েছিলেন এক ক্রেতা।  স্যান্ডউইচটি  দিতে দেরি করায় ক্ষেপে গিয়ে ক্রেতা গুলি করেন এবং ঘটনাস্থলেই ওয়েটারের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের পূর্ব দিকে নইজি-লে-গ্রান্ড এলাকার এক রেস্তোরাঁয় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। নিহত ওয়েটার কিংবা ঘাতক ব্যক্তি কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ওয়েটারকে গুলি করার পর সন্দেহভাজন ওই ক্রেতা পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ  তাকে গ্রেপ্তার করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে  ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে প্যারিসের পুলিশ কতৃপক্ষ ।

ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স রেস্তোরাঁয় ছুটে যায়। কিন্তু কাঁধে গুলি লাগা সেই ওয়েটারকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মারা যান ২৮ বছর বয়সী সেই ওয়েটার। নিহত ওয়েটারের সহকর্মীরা জানিয়েছেন, খাবার প্রস্তুত হতে দেরি হওয়ায় অধৈর্য হয়ে পড়েন ওই ব্যক্তি।

একপর্যায়ে রেগে গিয়ে সেই ওয়েটারের দিকে তাক করে গুলি চালান তিনি। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে প্রত্যক্ষদর্শীরা। ২৯ বছর বয়সী এক নারী ফরাসি মিডিয়াকে বলেছেন, এমন ঘটনা দুঃখজনক। মাত্র কয়েক মাস আগেই রেস্তোরাঁটি খোলা হয়েছে। খুবই শান্ত একটি রেস্তোরাঁ এটি। কোনো ঝুটঝামেলাও হতো না এখানে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026