বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৩

হাজিদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইট ঢাকায়

হাজিদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইট ঢাকায়

শীর্ষবিন্দু নিউজ: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। শনিবার সৌদি আরব থেকে তাদের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত হজ করতে গিয়ে সৌদিতে ৪৪ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারী।

সৌদি আরব থেকে ৫১৬ জন হাজিকে বহনকারী বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট (বিজি-০৩৮) বিকাল ৫টা ১৬ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান। হাজিদের সবাইকে একটি করে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রতিবছর বিমানের সময়সূচি ঠিক থাকে না বলে ইমেজ ক্ষুণ্ন হয়েছে। তবে এবারকার ফিরতি প্রথম ফ্লাইটটি ঠিক সময়ে এসেছে। হাজীরাও সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছি পরবর্তী ফ্লাইটগুলো সময়মতো আসবে।  প্রতারক হজ এজেন্সিকে ছাড় নয় হজ এজেন্সির প্রতারণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু হজ এজেন্সির প্রতারণায় অনেকে হজে যেতে পারেননি।  তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ২ দিন পর তদন্ত প্রতিবেদন আমার হাতে আসবে। এটি পাওয়ার ৭দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাজিদের সাথে প্রতারণাকারী এজেন্সিকে ছাড় দেওয়া হবে না।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮ হাজারেরও বেশি বাংলাদেশি হজ পালন করেছেন। তবে হজের জন্য টাকা জমা দিয়েও এজেন্সির প্রতারণার কারণে তিন শতাধিক মানুষ হজ করতে পারেননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026