মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৮

পৃথিবীর ফুসফুস পুড়ে ছাই হয়ে যাচ্ছে

পৃথিবীর ফুসফুস পুড়ে ছাই হয়ে যাচ্ছে

শীর্ষবিন্দু নিউজ: গত দুই সপ্তাহজুড়ে জ্বলছে পৃথিবীর সবথেকে বড় রেইনফরেস্ট অ্যামাজন। পুড়ে ছাই হয়ে যাচ্ছে শত শত কিলোমিটার বনভূমি। প্রতি মিনিটে হারিয়ে যাচ্ছে একটি ফুটবল মাঠের সমান বনাঞ্চল।

অথচ পৃথিবীর ফুসফুস খ্যাত এই বনাঞ্চলকে বাঁচাতে উদ্যোগ অতি সামান্য। এখনো দেখা যায়নি বড় ধরণের কোনো আন্তর্জাতিক প্রচেষ্টা। ব্রাজিল সরকারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

এ বছরের আগস্ট মাস পর্যন্ত অ্যামাজনে কমপক্ষে ৭৩ হাজার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অথচ সমগ্র ২০১৮ জুড়ে এ সংখ্যা ছিল ৪০ হাজারের কম। এই একই সময়ের হিসেবে গত বছরের তুলনায় এবার অ্যামাজনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৮৩ শতাংশেরও বেশি।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। কিন্তু তিনি উলটো দাবি করছেন, তার ভাবমূর্তি খারাপ করতে প্রতিপক্ষ অ্যামাজনে এ আগুন লাগিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026