শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইংরেজ কবি লর্ড বায়রন ‘ডন জুয়ান’ কবিতায় তুলে ধরেন গতানুগতিক ধারার বাহিরের বেপরোয়া ও নারী আসক্তিতে ভোগা হিরো ডন জুয়ানকে।
জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিতে ম্যাক্রোঁনের সঙ্গে চুমু বিনিময় করছিলেন তখন ব্রিটিশ ট্যাবলয়েড এর শিরোনাম ছিলো ‘ইট’স প্রেসিডেন্ট ডন জুয়ান’।
জি-৭ সম্মেলনের শেষ দিনে ফ্রান্সের বিয়ারিটজে ‘ফ্যামিলি পোট্রেট’ তুলতে আটলান্টিকের তীরে সারিবদ্ধভাবে দাঁড়ান বিশ্বনেতা ও ফাস্টলেডি এবং ফাস্টম্যানরা। সেখানে ক্যামেরায় ধরা পড়ে তাদের মধ্যকার কিছু ভিন্নরুপ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন দাঁড়ান ১৪জন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের একবারে ডান পাশে। তার পাশে ছিলেন সম্মেলনের অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ছিলেন মাঝামাঝি স্থানে।
এ সময় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বনেতাদের সঙ্গীরা। অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে ট্রাম্পের চুমুকে ‘বেঢপ’ বলে মন্তব্য করে ব্রিটিশ ট্যাবলয়েড মেইল। অন্যদিকে একই সময়ে ট্রুডোর সঙ্গে মিষ্টি শুভেচ্ছা বিনিময় করেন মেলানিয়া। এ সময় গম্ভীরমুখে পাশে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। বরিসের প্রেমিকা ক্যারি স্যামন্ড তার এই সফরে সঙ্গী হন নি।
গ্রু প ফটো তোলার সময় নজর কাড়ে ম্যাক্রোঁ ও মের্কেলের হাসিমুখে বাক্য বিনিময়। ট্রাম্পকেও দু’একটি কথা বলতে দেখা যায়। তবে ফটোজেনিক পিএম খ্যাত ট্রুডো বরাবরই মুখে হাসি ধরে রেখে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন।
এদিকে ছবি তোলা শেষ করে যখন নেতারা সরে যাচ্ছিলেন তখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে একাকী দাঁড়িয়ে ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। মরিসনের এই ছবি ভাইরাল হয়ে অস্ট্রেলিয় গণমাধ্যমে। দেখার বিষয় হলো, সবকিছুয়ে ছাপিয়ে ছবি তোলার এই মুহুর্তটিও বাদ যায় নি রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল থেকে।