শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ফ্রান্সে চলছে জি-৭ সামিট। আর সেখানে জড়ো হয়েছেন বিশ্বের বাঘা বাঘা নেতারা। রয়েছেন মোদী, ট্রাম্প, অ্যাঞ্জেলা মার্কেল, বরিস জনসনের মত নেতারা।
আর এই ধরনের সামিটে ফ্যামিলি ফটো তোলা একটা রীতি। সব নেতাদের একসঙ্গে দেখা যায় ছবিতে। তবে এবার জি-৭ সামিটে ভাইরাল হলেন মেলানিয়া ট্রাম্প। কলকাতা ২৪
আমেরিকার ফার্স্ট লেডি চুমু দিতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে। এরকমই একটা ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। ছবিটি এখন ভাইরাল। মেলানিয়ার পরণে লাল গাউন। পাশেই দাঁড়িয়ে আছেন স্বামী ডোনাল্ড ট্রাম্প।
ইতিমধ্যেই সেই ছবির রসিয়ে ব্যাখ্যা দিতে শুরু করেছেন অনেকেই। কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। ছবিতে ট্রাম্পের এক্সপ্রেশন দেখেও মজা করছেন অনেকে। তাঁর কী ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে।
ইতিমধ্যেই ট্যুইটারে হ্যাশট্যাগ #MelaniaLovesTrudeau ট্রেন্ডিং।