বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সিঙ্গাপুর থেকে শুরু

জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সিঙ্গাপুর থেকে শুরু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিঙ্গাপুর থেকেই প্রবাসে জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন। সিঙ্গাপুর সরকারের অনুমোদন পেলেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিবন্ধন শুরু হবে। প্রথমে ১০০০ জন প্রবাসীকে নিয়ে পরীক্ষামূলক কাজ শুরু করবে কমিশন।

বুধবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. আলমগীর। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ সংক্রান্ত ভোটার তালিকা বিধিমালা সংশোধন ও প্রবাসে বাংলাদেশি নাগরিকদের নিবন্ধনে নীতিমালার খসড়া পর্যালোচনা করা হয়।

ইতোমধ্যে সিঙ্গাপুরে ইসির প্রতিনিধি দল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন, সম্ভাব্যতাও যাচাই করেছেন। গত মাসে সিঙ্গাপুর সরকারের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাবও পাঠানো হয়।

ইসি সচিব আলমগীর বলেন, আমাদের দিক থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন কেবল সিঙ্গাপুর সরকারের অনুমোদন দেওয়া বাকি। তারা অনুমোদন দিলেই আমরা কাজ শুরু করব। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিবন্ধন কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক কম। সেখানে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পরে মধ্যপ্রাচ্যের দিকে কাজ শুরু করা হবে। আমরা আজকের বৈঠকে নীতিমালার খসড়া চূড়ান্ত করেছি। এজন্য আমাদের বিধিমালাও সংশোধন করতে হবে। এটা আমরা শিগগিরই করে ফেলব।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের এনআইডি দেওয়ার জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা সংশ্লিষ্ট দূতাবাসে বসানো ডেস্ক থেকে সহায়তা পাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026