রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪

জি-৭ সম্মেলন দুই ‘ট্রাম্পের’ নাম মুখে মুখে

জি-৭ সম্মেলন দুই ‘ট্রাম্পের’ নাম মুখে মুখে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: বিশ্বের শিল্পোন্নত সাত দেশের সংস্থা জি-৭’র বৈঠক ফ্রান্সের বায়ারিতজ শহরে শনিবার থেকে শুরু হয়েছে।

জোটের তিন দিনব্যাপী ৪৫তম শীর্ষ সম্মেলনে আমাজনে আগুন ও বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনার হিসেবে জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে এখন মুখে মুখে ছড়াচ্ছে দুই ‘ট্রাম্পের’ নাম।

একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যজন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাকে ‘ব্রাজিলের ট্রাম্প’ বলা হয়। আলোচনার শীর্ষ দুই ইস্যুও এ দুই নেতাকে কেন্দ্র করেই সৃষ্ট। ব্রাজিল জোটের সদস্য না হলেও আমাজন জঙ্গলে আগুনের ঘটনায় বলসোনারো এখন ‘হট টক’।

জি-৭’র সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জি-৭ এ প্রতিনিধিত্ব করে। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে জি-৮ (পূর্ব নাম) থেকে বাদ দেয়া হয়।

এবারও ট্রাম্পকে নিয়ে উদ্বেগে রয়েছেন জোটের নেতারা। তিনি সম্মেলনকে কোনদিকে নিয়ে যাবেন তা দেখার অপেক্ষায় বিশ্ব। কারণ গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই চলে গিয়েছিলেন ট্রাম্প। আর তাই তাকে সম্মেলনে বয়কটের ডাক দিয়ে শনিবার বায়ারিতজের আটলান্টিক রিসোর্টের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার ফরাসি।

সম্মেলনকে কেন্দ্র করে শহরে ১৩ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আলোচনার বিষয় হিসেবে বাণিজ্য যুদ্ধ সামনে চলে আসছে। শনিবার বৈঠক শুরুর আগে চীনা পণ্যে আরও ৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জি-৭ নেতারা হুশিয়ারি দিয়েছেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য অশনি সংকেত। এবারের সম্মেলনে এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে সমাধান চাইবেন নেতারা।

ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্ক বলেন, ‘বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বমন্দা দেখা দিচ্ছে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা বলেছেন, কোনো ধরনের বিভাজন দেখা দিলে প্রয়োজনে এবারই প্রথমবারের মতো যৌথ বিবৃতি ছাড়াই সম্মেলন শুরু আগেই ঘুরেফিরে চলে আসছে আরেক ‘ট্রাম্পের’ নাম। কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারোর আমাজন নীতির কারণেই এবারের এ ভয়াবহ অগ্নিকাণ্ড বলে অভিযোগ পরিবেশবাদীদের।

তারা বলছেন, বলসোনেরোর নীতিই কাঠুরে ও চোরাকারবারিদের বন উজাড়ে উৎসাহ দিচ্ছে। বিশ্বের ফুসফুস আমাজনে আগুনের ঘটনায় চিন্তিত বিশ্বনেতারা। ইতিমধ্যে বলসোনারোর উদাসীনতার অভিযোগ তুলে দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দিয়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ড।

ব্রাজিল থেকে গরুর গোশত আমদানির ওপর নিষেধাজ্ঞারোপের বিষয়টিও ভেবে দেখছে ইইউ। এছাড়া কাশ্মীর সংকট এবং ব্রেক্সিট নিয়েও আলোচনা হতে পারে জি-৭ সম্মেলনে। কাশ্মীর সংকট নিয়ে জি-৭ সম্মেলনে আলোচনা করবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তানের সায় থাকলেও ভারত তাতে নারাজ। ব্রেক্সিট ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জোর চেষ্টা চালাচ্ছেন। এ সম্মেলনে ম্যাত্রেঁদ্ধা, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ ইইউ জোটের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বরিস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026