শিহাবুজ্জামান কামাল: মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রত্যাশা প্রত্রিকা’র সস্পাদক, বাসসের মৌলভীবাজার প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবী ডাঃ ছাদিক আহমদের সম্মানে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পুর্ব লন্ডনের ভ্যালেস্ন রোডস্হ কমিউনিটি হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার খান জামাল নুরুল ইসলামের পরিচালনার অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন দর্পন সস্পাদক মোঃ রহমত আলী. সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুর বশিদ, সাংবাদিক আফসর উদ্দিন, সাংবাদিক শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক আহসানুল ওয়াদুদ, মাওলানা রফিক আহমদ, হাজী ফারুক মিয়া, হাজী কলা মিয়া, সৈয়দা ইশরাত নাসিম কুইন, মশাহিদুর রহমান, শফিক মিয়া, হাজী বুলু মিয়া প্রমুখ।
সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক। সভায় বক্তারা সাংবাদিক, সমাজসেবী ডাঃ ছাদিক আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মহতি কর্মকাণ্ডের ভুয়শী প্রশংসা করেন।
তারা বলেন, মৌলভীবাজারে বিভিন্ন সমাজ কল্যাণমুলক কাজের সাথে ছাদিক আহমদ জড়িত আছেন । প্রেস ক্লাব, রোটারী ক্লাব,চক্ষু হাসপাতাল, পল্লী বিদ্যুৎ সমিতি, গ্রেটার সিলেট কাউন্সিলসহ বিভিন্ন সংস্হার মাধ্যমে মানব কল্যাণে উল্লেখযোগ্য ভুভিকা পালন করে আসছেন।
সম্বর্ধিত অতিথি ডাঃ ছাদিক আহমদ তার বক্তব্যে বলেন, জনসেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এ কাজ করে থাকেন। পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান হিসেবে মৌলভীবাজারে তিনি শতভাগ বিদ্যুতের ব্যবস্হা করেছেন। বিনা মুল্যে চক্ষু রোগীর অপারেশন ও রোটারী ক্লাবের মাধ্যমে বিভিন্ন কাজ করছেন। শততা ও নিষ্টার সাথে তিনি সাংবাদিকতা করেন। তিনি তার সুম্বাস্হ্যের জন্য সকলের দোয়া চান।