শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২

টাওয়ার হ্যামলেটসের সামার হলিডে স্কিম পেলো অফস্ট্যাড এর ‘ভালো’ রেটিং

টাওয়ার হ্যামলেটসের সামার হলিডে স্কিম পেলো অফস্ট্যাড এর ‘ভালো’ রেটিং

গত মাসে অঘোষিত এক পরিদর্শন শেষে অফস্ট্যাড টাওয়ার হ্যামলেটসের সামার হলিডে স্কীমকে ‘ভালো’ রেটিং প্রদান করেছে।

অফস্ট্যাড পরিদর্শকরা গ্রীষ্মকালনি কর্মসূচির মধ্যে সবচেয়ে ব্যস্ততম দিনগুলোর একটি পরিদর্শন করেন, যে কর্মসূচিতে ২৩০ শিশু যোগ দিয়েছিলো।

এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, আমাদের গ্রীষ্মকালীন চাইল্ডকেয়ার  স্কীম এবার রেকর্ড সংখ্যক শিশুকে সেবা দিতে পেরেছে এবং এ বছর আমার বাজেট থেকে অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফল হচ্ছে এই স্কীমের সফলতা। বারার পরিবারগুলোকে হলিডে অফার করতে, এবং উন্নত মানের চাইল্ডকেয়ার সুবিধা প্রদানের মাধ্যমে পরিবারগুলোকে সহায্য করতে সক্ষম হওয়ায় আমি গর্বিত।

হলিডে চাইল্ডকেয়ার স্কীমটি অফস্ট্যাড নিবন্ধিত এবং ৩ থেকে ১৩ বছর বয়সী বাচ্চাদের সাশ্রয়ী মূল্যে চাইল্ডকেয়ার সার্ভিস প্রদান করা হয়। স্কুলগুলোর হলিডের সময় (ক্রিসমাসের বন্ধের দিনগুলো ব্যতিত) এই স্কীম পরিচালিত হয়। এই স্কীমের আওতায় কর্মজীবি অভিভাবকরা সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত (সকাল ৯টা থেকে ৫টা হচ্ছে সাধারণ সময়কাল) অর্থাৎ অতিরিক্ত সময়ের জন্য চাইল্ডকেয়ার বুক করার সুবিধা লাভ করেন। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, কিংবা ডিজেবিলিটিজ অথবা সোশ্যাল কেয়ার, স্কুল ও অন্যান্য এজেন্সি কর্তৃক রেফারকৃত বাচ্চাদের জন্যও নির্ধারিত সংখ্যক আসন রয়েছে এই স্কীমে।

কেবিনেট মেম্বার ফর চিলড্রেন্স স্কুল এন্ড ইয়াং পিপল, কাউন্সিলর ড্যানি হ্যাসেল বলেন, আমাদের হলিডে চাইল্ডকেয়ার স্কীমের ব্যাপারে অফস্ট্যাড কর্তৃক দুর্দান্ত সমর্থন হচ্ছে এই রেটিং। অফস্ট্যাড এর প্রতিবেদনে উল্লেখিত সুপারিশগুলো আমরা পর্যালোচনা করবো এবং অক্টোবর মাসের স্কুল ছুটির সময় এগুলো প্রয়োগ করবো, যার ফলে আরো অধিক সংখ্যক শিশু ও পরিবারকে স্বাগত জানানো সম্ভব হবে।

সকল ক্ষেত্রেই কাউন্সিল সার্ভিস সামগ্রিকভাবে ভালো গ্রেড লাভ করেছে। এই স্কীম এবং প্রদত্ত সার্ভিসের ব্যাপারে পরিদর্শক তার মূল্যায়ন প্রতিবেদনে ভূয়সি প্রশংসা করেছেন। অফস্ট্যাড এর প্রতিবেদনে যা পাওয়া গেছে, তা হলো: স্টাফরা আকর্ষনীয় নানা কার্যক্রম পরিচালনা করেন, যার অর্থ শিশুরা সম্পূর্ণ সম্পৃক্ত থাকে ও ভালো আচরণ করে। স্টাফরা খুবই প্রাণবন্ত ও যত্নশীল, প্রতিটি মূল গ্রুপের বাচ্চাদের সাথে তারা ভালো সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে থাকেন। বাচ্চারাও দ্রুত অভ্যস্ত হয়, বন্ধু বানাতে আত্মবিশ্বাসি হয়ে ওঠে এবং পরস্পরকে সাহায্য করে। সেটিংটি খুবই অন্তর্ভূক্তিমূলক এবং যেসকল পরিবারে বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চা রয়েছে, তাদেরকে অতিরিক্ত সহায়তা দিতে শীর্ষ কর্মকর্তারা ব্যাপকভাবে কাজ করে থাকেন। কার্যকর সুরক্ষা নিশ্চিত রয়েছে, এজন্য কর্মকর্তারা শক্তিশালী পদ্ধতি কার্যকর করেছেন, এর মানে হলো কোন বাচ্চারা ক্ষতি বা নির্যাতনের ঝুঁকিতে আছে কি না, তা কিভাবে সনাক্ত করতে হবে, সেটা স্টাফরা ভালোই জানেন।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026