মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০

মিয়ানমারে ৬ বছর ধরে বন্ধ মসজিদ

মিয়ানমারে ৬ বছর ধরে বন্ধ মসজিদ

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: মিয়ানমারের ইয়াংগুনে গত ৬ বছর ধরে বন্ধ রয়েছে আটটি মসজিদ। গত মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হলাইং ইয়াংগুনে একটি মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ওই অঞ্চলের স্থানীয় মুসলিমরা বন্ধ করে দেয়া আটটি মসজিদ পুনরায় খুলে দেয়ার আবেদন জানান। দ্য সাউথ এশিয়ান মনিটরে এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। সময় টিভি ১২:০০

ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইয়াংগুনের বৌদ্ধদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হেলইং। এমনই এক সাক্ষাতের সময় বন্ধ করে রাখা মসজিদগুলো চালু করার জন্য অনুমতি চান মেকটিলা ও ইয়ামেথিন জনপদের মুসলিমরা ।

এছাড়া আঞ্চলিক মুসলিম দায়িত্বশীলরা দেশটির স্টেট কাউন্সিলর অফিস, কমান্ডার-ইন-চিফ অফিস এবং সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েও পুনরায় মসজিদ খুলে দেয়ার জন্য চিঠি দিয়েছেন।

স্থানীয়রা সেনাপ্রধানের যোগাযোগের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, সেনাপ্রধানের সাক্ষাতের উদ্দেশ্য তারা জানেন না। আর মসজিদ খুলে দেয়ার বিষয়ে সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ সান উইন জানিয়েছেন, তারা এখনও এ চিঠিটি পাননি।

তবে মিয়ানমারের ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান ইউ মং মং জানান, তিনি সেনাপ্রধানকে মসজিদগুলো খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের মান্ডলে তীব্র সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাদের নির্যাতনের শিকার হয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে ফিরিয়ে নিতে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি দেশটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026