রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫

অর্ধ লক্ষ মানুষের উপস্থিতিতে কার্ডিফ মাল্টিকালচারাল ফ্যাষ্টিভ্যাল ২০১৯ অনুষ্ঠিত

অর্ধ লক্ষ মানুষের উপস্থিতিতে কার্ডিফ মাল্টিকালচারাল ফ্যাষ্টিভ্যাল ২০১৯ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে প্রায় ৫০ হাজার লোকের উপস্তিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গত রবিবার সকাল থেকে সাড়াদিনব্যপী কার্ডিফ মেলা শিরোনামে মাল্টিকালচারাল ফ্যাষ্টিভ্যাল ২০১৯ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সাউথ এশিয়ান কমিউনিটির সাথে বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ এই মেলা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ফ্যাস্টিভ্যালে ওয়েলসের  কার্ডিফ ছাড়াও বৃটেনের বিভিন্ন শহর থেকেও প্রচুর লোকের সমাঘম ঘটেছে। রকমারি খাবারের স্টলের পাশাপাশি বাচ্ছাদের খেলাধুলার বিনোদন ও শাড়ী গয়নার দোকান। ওয়েলস ও বৃটেনের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের স্টলসহ ছিলো বিনোদনের  নানা আয়োজন।

সাড়াদিনব্যাপী অনুষ্ঠিত ফ্যাস্টিভ্যালে বৃটেনের ওয়েলসের  বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ কমিউনিটির অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ফ্যাস্টিভ্যালে আসা ওয়েলসের প্রথম বাংগালী সাংবাদিক কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর  তার প্রতিক্রিয়া বলেন, ওয়েলসের মাটিতে প্রায় ৫০ হাজার লোকের উপস্থিতিতে কার্ডিফ মেলা শিরোনামে মাল্টিকালচারাল ফেষ্টিভ্যাল ২০১৯ সফলভাবে সম্পন্ন হওয়ায় এই সুন্দর আয়োজনের জন্য ফেস্টিভ্যালের মূল আয়োজক ইমরান ইকবাল এর টিমকে অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে  মেলায় অংশগ্রহণকারী সবাই খুবই উপভোগ করেছেন বলে উল্লেখ করে আগামী বছর এই আয়োজন আরও বৃহত্তর পরিসরে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

ফ্যাস্টিভ্যালের মূল সংগঠক ইমরান ইকবাল মেলা সফল করতে স্পন্সর প্রদান করাসহ নানাভাবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এখানে উল্লেখ্য যে, ২০০৬ সালে  এই মেলা প্রথম শুরু হয়। ২০১২ সালের মেলায় ২৫ হাজার লোকের সমাগম হয়েছিলো যদিও পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব না হলেও এ বছর প্রায় ৫০ হাজার লোকের উপস্থিতিতে এই মেলা সফলভাবে সম্পন্ন হওয়া আগতরা খুবই আনন্দ উপভোগ করেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026