সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪১

রাজশাহীতে বিএনপির সমাবেশে জনতার ঢল

রাজশাহীতে বিএনপির সমাবেশে জনতার ঢল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ দুপুর আড়াইটায় রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ রোডে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সমাবেশ কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সমাবেশস্থলের প্রবেশ পথে কঠোর নিরাপত্তার বলয় দেখা   গেছে। সকল বাধা উপেক্ষা করে সমাবেশ শুরু আগে বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে স্লোগানে বিভিন্ন ব্যানার নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হোসেন মাহমুদ টুকু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখবেন।

সমাবেশে উপস্থিত আছেন- গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, নাদিম মোস্তফা, শ্যামা ওবায়েদ, শাহিন শওকত, ইঞ্জিনিয়ার  গোলাম মোস্তফা, এড. মাহদুদা হামিদা, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সসম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলীম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মোরতাজুল করিম বাদরু, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চেয়ারপারসনের  প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশ পরিচালনা করছেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু ও মহানগর বিএপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026