শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮

গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের স্পনসরদের নিয়ে নৈশভোজের আয়োজন

গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের স্পনসরদের নিয়ে নৈশভোজের আয়োজন

মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল:  ২২ সেপ্টেম্বর রবিবার ইস্ট লন্ডনের নিউহাম লেজার সেন্টারের ২য় গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ সফল ভাবে সম্পন্ন হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর রবিবার সকল স্পনসরদের নিয়ে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয় পূর্ব লন্ডনে একটি অভিজাত রেস্তুরায় l

গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির সভাপতি কাউন্সিলর হারুন মিয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যে অবস্থানরত গোলাপগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিষ্টিত ব্যাবসায়ীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ামোদি ও আব্দুল্লাহ ব্যাডমিন্টন প্রোমোশনের প্রতিষ্টাতা আব্দুল্লাহ মহিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী।

গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টকে  সফল করার জন্য স্পনসর করে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের মধ্যে উপস্থিত ছিলেন- আবু তাহের  (মাহী এন্ড কো: অ্যাকাউন্ট্যান্ট),  রাইট লেন প্রপার্টির ডাইরেক্টর এবং  লন্ডন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী, মুকিতুর রহমান (ষ্টার গ্রিল), তারেক আহমেদ (অর্কিড মানি ট্রান্সফার), আব্দুস সামাদ (ভান্টেজ  এক্সিডেন্ট), মফিজুর রহমান (টু স্পাইস টেকওয়ে), হারুন মিয়া (শেডওয়েল গ্রোসারি), তারেক আহমেদ (ক্যাফে মসলা রেস্তোরাঁ), মুজিব আহমেদ (লন্ডন মাছ বাজার ও বন্দর বাজার), বেলাল উদ্দিন (লন্ডন মাস্ক ), ফারুক মিয়া (কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারি), মুসলেহ উদ্দিন (ফেইথ বিজনেস), নানু মিয়া (ক্রাউন কিচেন এবং হান্না) জাকারিয়া  আহমেদ (হিলালপুর)  মাছুম আহমেদ (টাইল কিং) শামীম আহমেদ (ডি ডি স্পোর্টস)।

গোলাপগঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ পরিচালনা কমিটিতে ছিলেন- টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কাউন্সিলর ও প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় হারুন মিয়া, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেটের এক সময়ের তুখুড় খেলোয়াড় সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, কমিনিটি একটিভিস্ট শফিক আবদুল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ জসিম হায়দার, কমিনিটি একটিভিস্ট সুলতান এমদাদ, যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যাডমিন্টন প্লেয়ার শাকিল রহমান, তরুণ ব্যাবসায়ী সরওয়ার  হোসেন, কমিনিটি একটিভিস্ট লুৎফুর রহমান, লন্ডন টাইগারের জনপ্রিয় প্লেয়ার রুহুল আলম ও কমিনিটি একটিভিস্ট হিফজুর রহমান হাসনু l

এই ঐতিহাসিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন এবং পৃষ্ঠপোষকতায় জড়িত সকলকে  ধন্যবাদ জানান হয় গোলাপগঞ্জ ব্যাডমিনটন কমিটির পক্ষ থেকে l




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026