শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সদস্য সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সদস্য সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর এক সদস্য সভা পূর্ব লন্ডনের গ্রীন স্ট্রিটস্থ একটি হলে অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

গত ১লা  অক্টোবর মঙ্গলবার সংগঠনের চেয়ারপারসন কাউন্সিলর আয়েশা চৌধুরী সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আফতার আহমদ সভা পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন মৌলানা মইনুল হক চৌধুরী।

তৃতীয় বারের মত গ্ৰাজুয়েশন এওয়ার্ড সেলিব্রেশন ২০১৯ নিয়ে বিশেষ আলোচনা হয়। উক্ত ইভেন্ট উপলক্ষ্যে একটি ম্যাগাজিন প্রকাশিত হবে যা সুন্দরভাবে সম্পাদনের জন্য তহবিল সংগ্ৰহের উপর গুরুত্ব দেয়া হয়। উপস্থিত সকল সদস্যগন সবাই এ ব্যাপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন। যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করার উপর গুরুত্ব দেন।

একই সভায় অনুরোধ জানানো হয়, নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে ২০১৮ ও ২০১৯ সালে যারা গ্রাজুয়েট হয়েছেন তাদেরকে এই অ্যাওয়ার্ড সেলিব্রেশন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। আওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশী স্টুডেন্টদেরকে উৎসাহ দেয়ার পাশাপাশি লেখাপড়ার দিকে আরো বেশি করে মনোযোগী করার মূল উদ্দেশকে লক্ষ করে এই অ্যাওয়ার্ড সেলিব্রেশন অনুষ্টানের আয়োজনে করা হবে বলে জানানো হয়।

অধিকাংশ সদস্য ও ট্রাষ্টিগণের উপস্থিতিতে উক্ত সভায় যুক্তরাজ্য ভ্রমনে আসা বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক অধ্যাপক ডাঃ ছাদিক আহমদ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অতিথির বক্তব্যে জনাব আহমদ- বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাষ্টের বাংলাদেশে কার্যক্রমের প্রসংশা করেন এবং আগামীতে সংগঠন আরো বেশি করে কাজ করবে এই আশা ব্যক্ত করেন।

সভায় আরো বক্তব্য রাখেন- মহিব উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুল্লাহ আল কামাল, মায়িন উদ্দিন আনসার, সিরাজ মিয়া, মানিকুর রহমান, কুতুব উদ্দিন খান, পারভেজ শাহ, হেলেন বেগম, কাউন্সিলার হানিফ আব্দুল মুহিত, কে আর কাজি, মোহাম্মদ জাকারিয়া, শফিকুর রহমান, শাহাদ উল্ল্যাহ, ফয়জুর আহমদ সেলিম, সাহাব উদ্দিন, সালেক মিয়া, মোশাহিদুর রহমান, সৈয়দ শফিকুল, আব্দুল হাবিজ, আব্দুল ওয়াদুদ, আব্দুল মুহিত, শেখ সিদ্দিক প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026