শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮

শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্ম দিবস উপলক্ষ্যে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক এসএম মুস্তাফিজুর রহমান এর পরিচালনায় গত ৪ঠা অক্টোবর শুক্রবার বাদ জুম্মা ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের বিপুল সংখ্যক সদস্যসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের খতিব ও পেশ ইমাম মওলানা নজরুল ইসলাম।

উক্ত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়। একই সাথে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026