মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১

ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে বিয়ানীবাজারে গুলিবিদ্ধ ১৫ জন

ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে বিয়ানীবাজারে গুলিবিদ্ধ ১৫ জন

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের বিবদমান দুটি গ্রপের মধ্যে সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে দুই রাউন্ড গুলি বর্ষণ করেছে। পরে সিলেট জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানায় বিয়ানীবাজার থানা পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে মূলধারা গ্রুপের নেতাকর্মীরা জড়ো হয়ে শহরে মিছিল বের করে। মিছিলটি কলেজ রোডে পৌঁছালে রিভারবেল্ট গ্রুপের কর্মীরা গুলি ছোড়ে। এ সময় মূলধারা গ্রুপের নেতাকর্মীরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হন। আহতদের কয়েকজন হলেন- জাহিদ, ওয়াহিদ, বদরুল, রাজু, জাফর, তাহের। বাকিদের নাম জানা যায়নি।

ছাত্রলীগ সূত্র মতে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রুপ ও সাবেক ছাত্রলীগ নেতা আব্বাস উদ্দিনের রিভারবেল্ট গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। বিয়ানীবাজার সরকারি কলেজে উভয় গ্রুপের দুই ছাত্রলীগ কর্মীর পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে। আরো জানা যায়, সোমবার সকালে ছাত্রলীগের মূলধারা গ্রুপের কর্মী রুবেল (১৯) বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিল। এ সময় রিভারবেল্ট গ্রুপের কিছু কর্মী তাকে ঘিরে ফেলে কুপিয়ে গুরুতর আহত করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026