শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে আগ্রহী খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে আগ্রহী খালেদা জিয়া

শীর্ষবিন্দু নিউজ: চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে যেতে চান বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তিনি খেতে, বসতে ও চলাফেরা করতে পারছেন না। সারাক্ষণ শুয়ে থাকেন। শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তার শরীর খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে চান।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া নিজে চিকিৎসার জন্য বিদেশে যেতে চান কিনা— এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, তিনি বলেননি। কিন্তু আমরা তাকে পাঠাতে চাই। দিন দিন তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। এখানে কোনও চিকিৎসা হচ্ছে না। ডাক্তারই আসেন না।

সেলিমা ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা তাকে দেখতে আসেন না। কোনও চিকিৎসাও দেওয়া হচ্ছে না। অযথা তাকে এখানে ফেলে রাখা হচ্ছে। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাই। খালেদা জিয়া নিজে হাতে খাবার তুলে খেতে পারছেন না বলেও দাবি করেছেন তিনি।

খালেদা জিয়া জামিন পেলে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে বলে উল্লেখ করেন সেলিমা ইসলাম। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার মেঝ বোন সেলিমা ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবায়দার বড় বোন শামীম আরা বিন্দু। আর হাসপাতালের বাইরে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026