শীর্ষবিন্দু নিউজ: নিত্যনতুন আর অদ্ভূতুরে সব হুমকি দিয়েই যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার জানা গেছে তিনি নিজের জেদ পূরণে ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন। -ডেইলি মেইল
ঘনিষ্ঠজনদের তিনি এ কথাও বলেছেন, প্রয়োজনে পার্লামেন্টের সামনে ধর্না দিয়ে কান্নাকাটিও করবেন। সোমবার নিজের নির্বাচনের প্রস্তাবিত তারিখ হাউজ অব কমন্সে উত্থাপন করবেন ব্রেক্সিটের জন্য শহীদ হতে চাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি বলছেন ব্রেক্সিট দুস্বপ্ন আর চলতে দেয়া যায়না। তিনি রাতের পর রাত ব্রেক্সিট নিয়ে দুস্বপ্ন দেখছেন। এরপরই তার ঘুম ভেঙে যাচ্ছে। এর সমাধান হলে নাকি তার পার্লামেন্টের সামনে বসে হাত পা ছুড়ে কান্না না করে আর কোনো উপায় নেই। এভাবেই তিনি এমপিদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে মনে করছেন।
ব্রিটিশ বিরোধীদলগুলোর মত বরিস জনসন বিনা কারণে জেদ করছেন। এই অর্থহীন জেদ যুক্তরাজ্যের রাজনীতিতে কালো ছায়া ঘনিয়ে আনবে। বরিস জনসন বলছেন ব্রেক্সিটের সময়সীমা বর্ধনের আগে কোনো ধরণের আগাম নির্বাচনে সায় দেবে না তার দল।