শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১

লন্ডনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন বাংলা টিভি পিঠামেলা ২০১৯

লন্ডনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন বাংলা টিভি পিঠামেলা ২০১৯

শীর্ষবিন্দু নিউজ: বাংলা টিভি পিঠামেলা ২০১৯ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ও সুন্দর-সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

২৬ অক্টোবর শনিবার পূর্ব লন্ডনের ইস্টহ্যামের পার্ল গার্ডেন হলে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

মেলায় পিঠাশিল্পীদের বাহারী স্বাদের পিঠার দর্শনার্থীদের তৃপ্তি দেয়। মেলায় ছিল বাচ্চাদের চিত্রাংকনসহ নানা আয়োজন। মেলায় পিঠাশিল্পীদের পুরস্কৃত করা হয়।

মেলায় আগতরা জানান, দেশীয় সংস্কৃতির বিকাশে বাংলা টিভির এ আয়োজন প্রশংসার দাবীদার এবং তারা এ ধরনের আয়োজন অব্যহত রাখার আহবান জানান।

মেলায় গান পরিবেশন করেন ভাওয়াইয়া সম্রাট রথীন্দ্রনাথ রায়, পরশমনি, শর্মিলী দাশ, সাদিয়া আফরোজসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

মেলায় পিঠাকে বাংলাদেশী রেস্টুরেন্টে ডেসার্ট হিসেবে চালু করার সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচকগণ অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমানে প্রচলিত ডেসার্টের তুলনায় বাংলাদেশী পিঠা অনেক বেশি সুস্বাদু। তাই পিঠাকে রেস্টুরেন্টগুলোতে ডেসার্ট হিসেবে চালু করলে ব্যবসায়ীকভাবেও রেস্টুরেন্টগুলো লাভবান হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি শামীম আজাদ। আলোচনায় অংশ নেন ইউকেবিসিসিআইয়ের প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বিসিএ‘র প্রেসিডেন্ট এম এ মুনিম, বিবিসিসিএ‘র প্রেসিডেন্ট শামসুল আলম সেলিম, হাইকমিশনের প্রেস মিনিস্টর আশিকুন নবী চৌধুরী।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির এমডি সৈয়দ সামাদুল হক এবং বাংলা টিভির পরিচালক ডক্টর দিনাক সোহানী পিংকী। সেমিনার সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মিলটন রহমান। মেলায় উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র রোকসানা ফায়েজ, কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর লাকমিনি শাহসহ সাংবাদিক, ব্যবসায়ী এবং কমিউনিটি নেতৃবৃন্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026