রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯

অস্তিত্বহীন হয়ে যাবে ব্রিটেন

অস্তিত্বহীন হয়ে যাবে ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনভিত্তিক সামাজিক জরিপ প্রতিষ্ঠান ইপসস মোরির এক প্রতিবেদনে উঠে এসেছে, এক যুগ পর যুক্তরাজ্যের অস্তিত্ব থাকবে না।

শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৫ থেকে ২৮ অক্টোবর ১ হাজার একজন পূর্ণবয়স্ক মানুষের ওপর জরিপ চালায় ইপসস মোরি।

ইপসস মোরির এই জরিপের দেখা যায়, যুক্তরাজ্যের ৫০ শতাংশ মানুষই এখন মনে করে আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাজ্য বলে কিছু থাকবে না। মাত্র ২৯ শতাংশ মানুষের ধারণা এক যুগ পরেও যুক্তরাজ্য টিকে থাকবে, অথচ ২০১৪ সালে এ ধারণা পোষণ করতো ৪৫ শতাংশ মানুষ। অর্থাৎ যুক্তরাজ্য টিকে থাকার ব্যাপারে আশাবাদী মানুষের সংখ্যাও দিন দিন উল্লেখযোগ্য হারে কমেছে।

স্কটল্যান্ড শাখার ইপসস মোরির ম্যানেজিং ডিরেক্টর এমিলি গ্রে বলেন, ২০১৪ সালের তুলনায় যুক্তরাজ্যের প্রশ্নে ব্রিটিশরা এখন অনেক বেশি বিভক্ত।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রশ্নে হওয়া গণভোটে যখন ৫২ থেকে ৪৮ শতাংশ নাগরিকের পক্ষে ভোট দেয়, তখনই নাখোশ হয় স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। তারা চায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থেকে যেতে।

ফলে ওই গণভোট ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্যের ঐক্যে চিড় ধরায়। আগামী ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের দিকে যুক্তরাজ্য যতোই এগিয়ে যাচ্ছে, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে গণভোটের দাবি ততোই জোরালো হয়ে উঠছে।

অন্যদিকে উত্তর আয়ারল্যান্ডেও যুক্তরাজ্য থেকে বেরিয়ে রিপাবলিক আয়ারল্যান্ডের সঙ্গে যোগ দেয়ার পক্ষে গণভোটের দাবি বেড়ে চলেছে। এতে যুক্তরাজ্যের অস্তিত্ব হারানোর শঙ্কা থেকেই যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026