রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬

লন্ডনে শিশু ধর্ষণের দায়ে বাংলাদেশির ১৪ বছর কারাদণ্ড

লন্ডনে শিশু ধর্ষণের দায়ে বাংলাদেশির ১৪ বছর কারাদণ্ড

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের একটি দোকানে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের সময় ১৫ বছরের চার মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্রিটিশ-বাংলাদেশিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

জিয়া উদ্দিন নামের ২৭ বছরের এই যুবকের বিরুদ্ধে দোকানে চুরি করতে ধরা পড়া শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, কিংস্টনের প্রাইমার্ক দোকানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন উদ্দিন। তাকে নিয়োগ দিয়েছিল ব্রুকনাইট সিকিউরিটি। দোকানে চুরি করে ধরা পড়া ১৫ বছরের মেয়েদের চুরির বিষয়ে বাবা-মা না বলার বিনিময়ে যৌন কর্মকাণ্ডে বাধ্য করতেন।

চুরি করে ধরা পড়া মেয়েদের জিয়া উদ্দিন বলতেন যে, যদি সে চুরির ঘটনা জানায় তাহলে তাদের বিরুদ্ধে পুলিশের রেকর্ডে নাম উঠবে। ধরা পড়ার পর জিয়া অভিযোগ অস্বীকার করেছিল। সে দাবি করেছিল, মেয়েরা মিথ্যা বলছে।

বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার বিচারক জর্জিনা কেন্ট তাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য শিশুদের সঙ্গে কাজে নিষেধাজ্ঞা জারি করেছেন। জিয়া উদ্দিনের আচরণের নিন্দা জানিয়েছে প্রাইমার্ক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026