শীর্ষবিন্দু নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ওই উড়োজাহাজের টয়লেট ওই থেকে ২৮০টি সোনার বার সোনা উদ্ধার করেন।
স্বর্ণ উদ্ধারের বিষয়টি বিমানবন্দর কাস্টমস কতৃপক্ষ নিশ্চিত করেন গণমাধ্যমকে জানান, ভোরে দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাইয়ের ওই উড়োজাহাজের টয়লেট পরিষ্কার করতে গিয়ে একটি প্যানের ভেতরে ওই স্বর্নের খোঁজ পান পরিচ্ছন্নতাকর্মীরা।পরে কাস্টমস কর্মকর্তা ও এপিবিএন সদস্যরা তা উদ্ধার করে। তারা জানান, স্বর্ণের ২৮০টি বারের ওজন ৩২ কেজি ৯শ ৪০ গ্রাম।
প্রসঙ্গত: গত কয়েক মাসে ঢাকা ও চট্টগ্রামের দুই বিমানবন্দরে সোনার বার উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটে। গত ৬ জুলাই ঢাকায় কুয়েত থেকে আসা একটি বিমানে প্রায় ২৫ কেজি সোনার বার পাওয়া যায়। তার কয়েকদিন আগেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে পাওয়া যায় প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার। এর আগে গত ২৪ জুলাই নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইটে ১২৪ কেজি সোনার বার পাওয়া যায় শাহজালাল বিমানবন্দরে।
গত অগাস্টে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্পোর্টস ব্যাগের ভেতরে থেকে ১৫৬টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৮ কেজি। ২০ অগাস্ট হংকং থেকে ঢাকা হয়ে কলকাতাগামী এক ভারতীয় নাগরিকের কাছে সাড়ে সাত কেজি সোনা, আই ফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড পাওয়া যায়। গত ১ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দোহা থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। তার ঠিক এক মাস আগে ১ সেপ্টেম্বর একই বিমান বন্দরে চারটি সোনার বার ও ৪১০ গ্রাম ওজনের ৬৯টি চেইনসহ একজনকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ।