শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮

লন্ডনের বই মেলায় রেনেসাঁর সাহিত্য আসর

লন্ডনের বই মেলায় রেনেসাঁর সাহিত্য আসর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে অনুষ্ঠিত ৮ম বারের মত ইসলামী বই মেলায় প্রতিদিনই ছিল রেনেসাঁর সাহিত্য আসর।

২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর সোমবার পূর্ব লণ্ডনের এল এম সি হলে অনুষ্ঠিত তিন দিনের ইসলামী বই মেলার শেষ দিন রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যাগে এক জমজমাট সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

রেনেসাঁর কবি, সাহিত্যিক ছাড়াও অন্যান্যদের মধ্যে স্বরচিত কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন কবি দবিরুল ইসলাম চৌধুরী, কবি শেখ জাবেদ আলী, কে এম আবু তাহের চৌধুরী, কবি আবু সুফিয়ান চৌধুরী, কবি নজরুল খান, কবি নজরুল ইসলাম, কবি রোকন আহমেদ, শিল্পী রায়হান চৌধুরী, কবি মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ আব্দুল লতিফ, কবি শিহাবুজ্জামান কামাল প্রমূখ।

তাদের পরিবেশনা মেলায় আগত দর্শকরা দারুণ ভাবে উপভোগ করেন। এছাড়াও প্রতিদিন বিপুল সংখ্যক কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিরা রেনেসাঁর স্টল পরিদর্শনে আসেন ও রেনেসাঁর কবিদের প্রকাশিত বই ও ম্যাগাজিন সংগ্রহ করেন। এবারের বই মেলায় বিলেতের কয়েক জন কবির নতুন গ্রন্থ রেনেসাঁর স্টলে ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026