শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩

দ্বৈত ক্যারাম গোল্ডকাপ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ক্যারলকে বিশেষ সম্মাননা প্রদান

দ্বৈত ক্যারাম গোল্ডকাপ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ক্যারলকে বিশেষ সম্মাননা প্রদান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত ২৪ নভেম্বর রবিবার পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবের একটি অনুষ্টানে ব্রিটেনের প্রাচীনতম ও স্বনামধন্য ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাবের পক্ষ থেকে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে বিশেষ সম্মাননা-২০১৯ প্রদান করা হয়।

তিনি একজন ক্রীড়া সংগঠক, ব্রিটেনসহ দেশ–বিদেশে বিভিন্ন খেলাধুলায় বিশেষত ব্যাডমিন্টন খেলায় একজন সফল অয়োজক হিসাবে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। খেলাধুলার সামগ্রী ও খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে অনেক ভালো খেলোয়াড় সৃষ্টি করে দেশে বিদেশে প্রচুর স্বনাম অর্জন করেছেন।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবসহ অনেক গুলো ক্লাবের প্রতিষ্টাতা, বিশিষ্ট ক্রীড়ামোদী মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে এই সম্মাননা প্রদান করায় তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার ও সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরীসহ ক্লাবের অন্যান সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গত ২৪শে নভেম্বর রবিবার সাউন্ডটেক ক্যারাম ক্লাবের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাউন্ডটেক ক্যারাম ক্লাবে ইউরোপের প্রেসিডেন্ট ও ক্যারম চ্যাম্পিয়ান সুনাহর আলী রিঙ্কু, ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, সাংবাদিক জাকির হোসেন কয়েস প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026