শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮

গোলাগুলির গুঞ্জনে সিল করা লন্ডন ব্রিজ: ছুরি হামলায় বেশ কয়েকজন আহত, পুলিশের গুলিতে নিহত ১

গোলাগুলির গুঞ্জনে সিল করা লন্ডন ব্রিজ: ছুরি হামলায় বেশ কয়েকজন আহত, পুলিশের গুলিতে নিহত ১

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন ব্রিজে ছুরি দিয়ে চালানো হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় পুলিশের গুলিতে নিহত ১ জন। পুলিশ ঘিরে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনাটি। বিবিসি, সিএনএন

পুলিশ জানিয়েছে, তাদের গুলিতে এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে।

https://twitter.com/i/status/1200422834427830273

এক বিবিসি প্রতিবেদক সে এলাকায় গোলাগুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন। বিবিসি প্রতিবেদক জন ম্যান ম্যাকমানাস জানান, তিনি ব্রিজটির উপরে একদল লোককে পরস্পরের প্রতি গুলি ছুড়তে দেখেছেন।

তিনি জানান, পুলিশ সেখানে এস গুলি চালায়। সাধারণত বড় কোনও ঘটনা না ঘটলে লন্ডনের পুলিশ অস্ত্র বহন করে না। মেট পুলিশ লন্ডন ব্রিজের উপর সহিংস ঘটনা ঘটার কথা স্বীকার করে নিয়েছে। তবে এর বেশি কিছু জানায়নি তারা। স্থানীয় কাউকেই সেতুটির কাছে যেতে দেয়া হচ্ছে না।

ম্যানমানাস বলেন, কয়েক মিনিট আগেই আমি পায়ে হেটে লন্ডন ব্রিজ পার হচ্ছিলাম। দক্ষিণ থেকে আমি উত্তরে যাচ্ছিলাম। এসময় সেতুর অন্য প্রান্তে আমি গোলাগুলি চলতে দেখি। কয়েকজন ব্যক্তি একজনের উপর হামলা করছিলো।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে,সেতুর ওপর ছুরিকাঘাতের ঘটনায় তাদের ডেকে পাঠানো হয়। পারিপার্শ্বিক ঘটনা এখনও পরিস্কার না হলেও সতর্কতামূলকভাবে এটিকে সন্ত্রাস সংশ্লিষ্ট বলে বিবেচনা করার কথা জানিয়েছে তারা।

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে একটি সাদা লরির দিকে পুলিশ সদস্যদের বন্দুক তাক করতে দেখা গেছে। বেশ কয়েকজন কর্মকর্তা ঘিরে রেখে সেটির পেছনের কন্টেইনার তল্লাশি করে। পরে এক ব্যক্তিকে আটক করার কথা জানানো হয়।

শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজে বাসের মধ্যে আটকা পড়েন আমান্ডা হান্টার নামে এক প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘হঠাৎ করে (বাস) থেমে গেল, গোলমাল শুনে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে এক ব্যক্তির দিকে এগিয়ে যেতে দেখলাম। মনে হলো তার হাতে কিছু একটা আছে, কিন্তু আমি শতভাগ নিশ্চিত নই। তারপরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে’।

ঘটনাস্থলের আশেপাশে থাকা মানুষদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে লন্ডন পুলিশ।

এর আগে ২০১৭ সালের জুনে তিন জঙ্গি লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরিকাঘাতে আটজনকে হত্যা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026