শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় হতাহত ৫: হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় হতাহত ৫: হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত

শীর্ষবিন্দু নিউজ: পুলিশের গুলিতে নিহত লন্ডন ব্রিজের হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ব্রিটিশ মেট্রোপলিট্রন পুলিশ। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, বিবিসি সূত্রে প্রাপ্ত খবর।

ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস প্রধান সিমন স্টিভেনস জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল; তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আরেকজনের অবস্থাও স্থিতিশীল। আহত তৃতীয় ব্যক্তির আঘাত খুব গুরুতর নয়।

মেট্রোপলিট্রন পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তির নাম উসমান খান। সে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। শুক্রবারের ওই ছুরি হামলায় হামলাকারীসহ ৩ জন নিহত হয়। একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বেলা দুইটার দিকে এ হামলা চালানো হয়। গুলির শব্দে আতঙ্কিত লোকজন পালাতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেতুতে সব ধরনের চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

হামলাকারী ২৮ বছরের উসমান খান একটি ভুয়া সুইসাইড ভেস্ট বা বিস্ফোরকযুক্ত পোশাক পরে এ হামলা চালায়। বেশ কয়েকজনকে ছুরিকাঘাতের পর এক পর্যায়ে সে পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছেন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীকে শনাক্ত করতে সম্ভব হয়েছে। সে স্ট্যাফোর্ডশায়ার এলাকার বাসিন্দা। বছরখানেক আগে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পেয়েছিল সে। মুক্তির জন্য একটি ইলেক্ট্রনিক ট্যাগ পরিধান করা এবং নিজের চলাফেরায় কর্তৃপক্ষের নজরদারির বিষয়ে সম্মত হয়েছিল সে।

শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজে বাসের মধ্যে আটকা পড়েন আমান্ডা হান্টার নামের একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, হঠাৎ করে বাস থেমে গেলো। গোলমাল শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে এক ব্যক্তির দিকে এগিয়ে যেতে দেখলাম। মনে হলো তার হাতে কিছু একটা আছে, কিন্তু আমি শতভাগ নিশ্চিত নই। পরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে।

লন্ডনের পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেছেন, আমাদের শহরটি আবারও সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাতে লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা অনুষ্ঠানে হামলার সূত্রপাত হয়। ছুরি নিয়ে কয়েকজন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতে নিহতদের একজন পুরুষ ও অপরজন নারী। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

লন্ডন পুলিশ দাবি করেছে, শনিবার (৩০ নভেম্বর) স্ট্যাফোর্ডশায়ারের বাসিন্দা ২৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক উসমানকে লন্ডন ব্রিজের হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে তারা।

পুলিশ সূত্রে দেশের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে জন্মগ্রহণ করা উসমানের কৈশোর কেটেছে পাকিস্তানে। কোনও প্রাতিষ্ঠানিক সনদ নেই তার। মা অসুস্থ হওয়ায় ওই সময় সে পাকিস্তানে অবস্থান করেন। পরে ব্রিটেন ফিরে ইন্টারনেটে উগ্রবাদ প্রচারে নামে।

পুলিশের দাবি, উসমান আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী। ২০১০ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জের হামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৬ বছরের জেল হয় তার। গত বছরই সে প্যারোলে মুক্তি পায়।

তবে ২০১২ সালে সাজা ঘোষণার সময় উসমান খানকে একনিষ্ঠ জিহাদি বলে মন্তব্য করেন বিচারক। সে সাধারণ মানুষের জন্য বিপজ্জনক বলেও জানান তিনি। শর্তসাপেক্ষে ২০১৮ সালে জেল থেকে ছাড়া পায় উসমান। ডিসেম্বর মাসে ছাড়া পাওয়ার পর থেকেই সে স্ট্যাফোর্ড এলাকায় বসবাস করছিল।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে লন্ডন ব্রিজের কাছে ঐতিহাসিক ফিসমোঙ্গার হলে লার্নিং টুগেদার নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন উসমান। লন্ডন ব্রিজে দুইজনকে হত্যা করার পর স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ উসমানকে গুলি করে হত্যা করে। সে বিস্ফোরকবোঝাই পোশাক পরে ছিল।

টুইটারে দেওয়া এক পোস্টে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ ও জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

উল্লেখ্য: লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের জুনে তিন জঙ্গি ব্রিজটিতে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরিকাঘাতে আটজনকে হত্যা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026