রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮

লন্ডন ব্রিজ হামলায় নিহত মহিলার পরিচয় প্রকাশ

লন্ডন ব্রিজ হামলায় নিহত মহিলার পরিচয় প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ: শুক্রবার লন্ডন ব্রিজ হামলায় ছুরিকাঘাতে নিহত ওই মহিলার নাম সাস্কিয়া জোন্স। তিনি মেরিট লার্নিং টুগেদার প্রোগ্রামের কো-অর্ডিনেটর ছিলেন। ২৩ বছর বয়সী জোন্স কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাভ করেন। বিবিসি

জোন্সের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক সময়। তার মৃত্যু আমাদের জীবনে এক বিরাট শূন্যতা বয়ে এনেছে। সে খুবই হাস্যোজ্জ্বল ও চঞ্চল স্বভাবের মেয়ে ছিলো। তার ভিতর জ্ঞান আহরণের প্রবল তৃষ্ণা ছিলো। সে সবসময় সেরা স্থানটা নিজের দখলে রাখতে চাইতো।

পুলিশ বলছে, আক্রমণ শুরু হওয়ার সময় জায়গার বসে পড়ার ফলে আক্রমণকারীর ছুরিকাঘাতে মারা গিয়েছিলেন সাস্কিয়া জোন্স।

জোন্সের মৃত্যুর ঘটনা জানার পর, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দুঃখ প্রকাশ করে বলেন, হামলায় মৃতদের মধ্যে তার কর্মী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও ছিলো তা জানতে পেরে তিনি মানসিক ভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026