শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২

সিলেট আওয়ামীলীগ জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব

সিলেট আওয়ামীলীগ জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব

শীর্ষবিন্দু নিউজ: সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঘোষিত কমিটির মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খাঁন।

সম্মেলনে জেলার সভাপতি প্রার্থী ছিলেন ৭ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ৯ জন। অপরদিকে মহানগরে সভাপতি প্রার্থী ছিলেন ৪ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ১২ জন। প্রার্থীদের নাম ঘোষণার পর তাদেরকে ২০ মিনিট মধ্যে সমঝোতা করে নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছার সুযোগ দেয়া হয়।

সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন বলে জানান। এ সময় ওবায়দুল কাদের শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026