মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০১

এবার পিয়াজ বিক্রি হবে থানায়

এবার পিয়াজ বিক্রি হবে থানায়

শীর্ষবিন্দু নিউজ: পেঁয়াজ সংকট নিরসন ও জনগণের চাহিদা পূরণে এবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করা হবে।

প্রাথমিকভাবে নগরীর ৫টি থানার অধীনে সপ্তাহে সাতদিন মাত্র ৪৫ টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি করবে পুলিশ। কোতোয়ালী থানা খুলশি, চাঁন্দগাও, পাহাড়তলী ও ইপিজেড থানার সামনে প্রতিদিন এক টন করে পেঁয়াজ বিক্রি করা হবে।

বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, পেঁয়াজের দামের লাগাম টানতে আমরা মাঠে নেমেছি। আমরাও পেঁয়াজ বিক্রি করব। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে কিনতে পারবে এই পেঁয়াজ।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পর সিএমপি এই প্রথমবারের মত পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। পেঁয়াজ নিয়ে জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে সিএমপির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, পেঁয়াজ সংকট শুরু হওয়ার এক মাস পর গত ১৯ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীতে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026