রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০

পার্লামেন্টে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব (ভিডিও)

পার্লামেন্টে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব (ভিডিও)

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: পার্লামেন্টে চলছিল দেশে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পুননির্মাণ নিয়ে আলোচনা। সেই আলোচনায় বক্তব্য রাখতে রাখতেই একপর্যায়ে এক পার্লামেন্ট সদস্য বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

ইতালির সংসদে গত সপ্তাহে আলোচনা চলছিল ২০১৬ সালে ভূমিকম্প মধ্য ইতালির ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্নির্মাণের বিষয়ে। গুরুগম্ভীর আলোচনায় অন্যদের পাশাপাশি বক্তব্য রাখতে ওঠেন ৩৩ বছর বয়সী ফ্ল্যাভিও দি মুরো।

 

ফ্ল্যাভিও বক্তব্য রাখতে রাখতে বলেন, ‘প্রতিদিন আমরা রাজনৈতিক আলোচনা, বিতর্কে ব্যস্ত থাকি। আমরা প্রায়ই সত্যিকারের মূল্যবোধ, যারা আমাদের যত্ন নেন, আমরা যাদের ভালোবাসি তাদের উপেক্ষা করি। ফ্ল্যাভিও এরপর তার ‘আসল’ বক্তব্যে ঢুকে যান। তিনি বলেন, এটা আমার কাছে একটা বিশেষ দিন। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?

ফ্ল্যাভিওর বান্ধবী এলিসা দে লিও তখন পার্লামেন্টের পাবলিক গ্যালারিতে বসেছিলেন। ফ্ল্যাভিও পকেট থেকে একটি আংটি বের করে সবার সামনে এলিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তার এই কাজে পার্লামেন্টের অন্য সদস্যরা বেশ মজা পান। তারা সবাই ফ্ল্যাভিওকে অভিনন্দনও জানান। এমনকি সংসদের স্পিকারও তাকে অভিনন্দন জানান।

তবে যে উত্তরের জন্য ফ্লাভিও উদগ্রীব হয়ে ছিলেন, তা তৎক্ষণাৎ জানা যায়নি। জানা যায়নি, পার্লামেন্টের মাঝে দেয়া এমন প্রস্তাবের উত্তরে এলিসা কী বলেছেন।

পরে অবশ্য ফ্ল্যাভিও জানিয়েছেন, এলিসা তার প্রস্তাবের জবাবে ‘হ্যাঁ’ বলেছেন। তারা শিগগিরই বিয়ে করতে চলেছেন। তবে বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি। ইন্টারনেট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026