রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২১

বিপিএল স্পট ফিক্সিং মামলার শুনানি যুক্তরাজ্যের আদালতে শুরু

বিপিএল স্পট ফিক্সিং মামলার শুনানি যুক্তরাজ্যের আদালতে শুরু

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাতানো খেলার (স্পট ফিক্সিং) অভিযোগ সংক্রান্ত এক মামলার শুনানি যুক্তরাজ্যের আদালতে শুরু হয়েছে।

দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ওই মামলা দায়ের করেছে। যুক্তরাজ্যের মাটিতে বসেই ওই ফিক্সিং-এর পরিকল্পনা করা হয়েছিল।

এ সপ্তাহে ম্যানচেস্টার ক্রাউন কোর্টের শুনানিতে একজন ছদ্মবেশী পুলিশ কর্মকর্তা কিভাবে ২০১৬ সালের ওই চক্রান্ত উন্মোচন করেছিলেন তা জানানো হয়।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুই খেলোয়াড় ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ ঘুষের বিনিময়ে বিপিএল-এ খেলা পাতানোর ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ২০১৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে এই দুজন আর্থিক লাভের বিনিময়ে বিপিএল-এর খেলা পাতানোর কথা স্বীকার করেন।

মামলার শুনানিতে প্রসিকিউটর অ্যান্ড্রু থমাস বলেন, একটি ম্যাচে দুটি ডট বল দেওয়া বড় কোনও বিষয় মনে নাও হতে পারে। কিন্তু নিঃসন্দেহে এই খেলোয়াড়রা এটি করার ইচ্ছা পোষণ করেছিলেন। এই কাজের দাম ৩০ হাজার পাউন্ড নির্ধারিত হওয়ায় বোঝা যায় জালিয়াতি তথা বাজির মাধ্যমে কত লাখ লাখ পাউন্ড আয় করা সম্ভব। আগামী বছরের ফেব্রুয়ারিতে আনোয়ার ও ইজাজের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026