সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৮

ফুটপাত থেকে হকার উচ্ছেদে আবার মাঠে নামলেন মেয়র আরিফ

ফুটপাত থেকে হকার উচ্ছেদে আবার মাঠে নামলেন মেয়র আরিফ

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের ফুটপাতমুক্ত করতে হকার উচ্ছেদে আবার মাঠে নামলেন মেয়র আরিফ। ঈদ পর্যন্ত ফুটপাতে বসে ব্যবসা করার মৌখিক অনুমতি নিয়েছিল হকাররা। ঈদের পর ব্যবসা গুটিয়ে নেয়ার প্রতিশ্রুতিও তারা দিয়ে ছিলো। হকাররা তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি মেয়রের দৃষ্টি গোচর হলে হকার উচ্ছেদে মাঠে নামেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিটি করপোরেশনের নির্দেশ অমান্য করে ঈদের পরও হকাররা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যেতে থাকলে ফুটপাত থেকে হকার উচ্ছেদের অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়র বিভিন্ন মার্কেটের সামনে রাস্তার উপর এলোপাতাড়ি করে রাখা মোটর সাইকেলগুলোও সরিয়ে দেন। ভবিষ্যতে রাস্তার উপর এভাবে যানবাহন রাখা হলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ঈদুল আযহার প্রায় এক সপ্তাহ আগে হকারদের অনুরোধে মানবিক কারনে মেয়র আরিফ তাদেরকে ঈদের দিন পর্যন্ত ফুটপাতে বসে ব্যবসা করার অনুমতি দেন। তবে ফুটপাতে কোন স্থাপনা না বসাতে নির্দেশ দেয়া হয় হকারদের। নিয়ম না মানায় মেয়রের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয় হকারদের।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026