শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১

বাংলাদেশে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বব্যাংক বাংলাদেশে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাজেটে সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে।

আজ বুধবার সংস্থাটির আগারগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেওয়া হয়। এর অন্যতম কারণ হিসেবে সংস্থাটি শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি কমে যাওয়াকে দেখিয়েছে। সেই সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তাকেও প্রবৃদ্ধি কমার কারণ বলে মনে করছে বিশ্বব্যাংক।

সংস্থাটি মনে করছে, ইউরোপীয় ইউনিয়ন যদি তৈরি পোশাক খাতে জিএসপি (অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) স্থগিত বা প্রত্যাহার করে, তাতে বাংলাদেশের রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে। এর ফলে রপ্তানি ৪ দশমিক ১ শতাংশ থেকে ৮ দশমিক ১ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026