রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩

ইসরায়েল বয়কট নিষিদ্ধে নতুন আইন করবে ব্রিটিশ সরকার

ইসরায়েল বয়কট নিষিদ্ধে নতুন আইন করবে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ: ইসরায়েল বয়কট নিষিদ্ধে নতুন আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য। এতে মূলত ইসরায়েলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আরোপের আন্দোলন (বিডিএস)-কে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

এটি পাস হলে যুক্তরাজ্যের কোনও সরকারি পরিষদের আর বিডিএস আন্দোলনে যোগ দেওয়ার সুযোগ থাকবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি নতুন এ আইনের উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি ইসরায়েলে এক আন্তর্জাতিক সম্মেলনে সরকারের এমন অবস্থানের কথা জানান হলোকাস্ট পরবর্তী ইস্যু সংক্রান্ত যুক্তরাজ্যের বিশেষ দূত এরিক পিকলস।

বিডিএস আন্দোলনকে ইহুদিবিদ্বেষী বলেও মন্তব্য করেন পিকলস। তিনি বলেন, নতুন প্রণয়ন হতে যাওয়া আইনে যারা ইসরায়েলকে বর্জন করে তাদের সঙ্গে কাজ করার অনুমতি সরকারি কর্মকর্তা বা সংস্থাগুলো পাবে না।

বিডিএস-এর পূর্ণরূপ বয়কট, ডিভাস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশন্স। অর্থাৎ বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা (বিডিএস)। ইসরায়েলি পণ্য বর্জন, দেশটি থেকে পুঁজি প্রত্যাহার এবং ইসরায়েলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত এ আন্দোলন দুনিয়াজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। বহু খ্যাতিমান শিল্পী-বুদ্ধিজীবীসহ বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিত্ব এই আন্দোলনের সঙ্গে জড়িত।

সম্প্রতি জেরুজালেমে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্রাটেজিক ডায়ালগে এরিপ পিকলস বলেন, ইহুদিবিদ্বেষ যুক্তরাজ্যের জীবনধারা ও ব্রিটিশ পরিচয়ের ওপর হামলা। ইহুদি নাগরিকদের বাদ দিলে আমরা দুর্বল জাতি হয়ে যাবো।

যুক্তরাজ্যের সর্বশেষ নির্বাচনে লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ জনগণ ইহুদিবিদ্বেষকে প্রত্যাখ্যান করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026