শীর্ষবিন্দু নিউজ: বিদ্যুৎ খাতে ১ বিলিয়ন ডলার(১’শ কোটি ডলার) বিনিয়োগ করতে চায় আইএফসি (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন)। এ জন্য ৪টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই- ইলাহী চৌধুরী। বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে আইএফসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠকে বাংলাদেশর পক্ষে অংশনেন জ্বালানি উপদেষ্টা তৌফিক ই-ইলাহী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন। আইএফসির ৭ সদস্যদের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কান্ট্রি ডিরেক্টর ক্লি ক্যালিটফার, জ্বালানি বিষয়ক কো অর্ডিনেটর রগভির শর্মা।
সমীক্ষায় দেখা গেছে ভারতে ১ লাখ ৫০ হাজার মেগাওয়াট, নেপাল ৮৩ হাজার ও ভূটানের ৩০ হাজার মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই আঞ্চলিক গ্রিড নির্মাণ প্রকল্পে সহায়তা করতে চায় আইএফসি। অন্যতম প্রকল্প হচ্ছে রিজিওনাল পাওয়ার ট্রেড। ভারত-বাংলাদেশ-নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক গ্রিড নির্মাণ ও বিদ্যুৎ সঞ্চালন।
চট্টগ্রামের মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে সহায়তার প্রস্তাব দিয়েছে।শিগগিরই প্রকল্পটির এলওআই(ইচ্ছা পত্র) দিবে। এক বছরের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষে প্রকল্প বাস্তবায়ন করতে চায় বিদ্যুৎ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট সামিট গ্রুপের ৩৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট বিবিয়ানা-২, ইউনাইটেডের আশুগঞ্জ ১৯৫ মেগাওয়াট ও রিজেন্ট পাওয়ারের কড্ডা ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও মেঘনাঘাট ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণে বিনিয়োগের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এ ছাড়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে ট্রান্সমিশন লাইন নির্মাণে সহায়তার বিষয়েও একমত হয়েছে উভয় পক্ষ।