মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১২

ভারতে একের পর এক রাজ্য হারাচ্ছে বিজেপি

ভারতে একের পর এক রাজ্য হারাচ্ছে বিজেপি

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: অমিত শাহ ভীষণ ব্যস্ত সময় পার করছেন। গত ৬ বছর ধরে বিজেপির দায়িত্ব পালন করা অমিতের ব্যস্ত থাকারই কথা।

তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হবার পরে তাকে দলের জন্য আর পাওয়াই যায় না। তিনি এখন ব্যস্ত ভারতের সংখ্যালঘু তাড়াতে। ফলে লোকসভায় বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ৬ মাসের মধ্যেই রাজ্যগুলোতে বিপাকে তার দল।

এই মুহূর্তে অমিত শাহ একাধারে বিজেপির সভাপতি এবং মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। বছর শেষের নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদ এ বার যেতে পারে কার্যনির্বাহী সভাপতি জগৎ প্রকাশ নড্ডার হাতে।

বিজেপির একাধিক নেতা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে দলের কাজে বেশি সময় দিতে পারেন না অমিত শাহ। ফলে কর্তৃত্বের সঙ্গে সংগঠন ও নির্বাচনের মাইক্রোম্যানেজমেন্ট যে ভাবে তিনি করতে পারেন, সেটি এখন হচ্ছে না। তারই খেসারত দিতে হচ্ছে একের পর এক নির্বাচনে। আবার এটিও ঠিক, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে সঙ্ঘ-বিজেপির আদর্শ বাস্তবায়নের ভারও তার হাতে।

রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী আনন্দবাজারকে বলেছেন, ছয়মাস আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের পর দেশে মোট ৩১৪টি আসনে বিধানসভা ভোট হয়েছে। লোকসভার নিরিখে এই বিধানসভা আসনগুলির মধ্যে ২৫৭টি জিতেছিলো বিজেপি। পেয়েছিলো ৫৫ শতাংশ ভোট।

অথচ বিধানসভা ভোটের সময় তা কমে হয়েছে ৪০ শতাংশ বা ১৫৫ আসন। অর্থাৎ মাত্র ৬ মাসে বিজেপির জনপ্রিয়তা ১৫ শতাংশ কমে গিয়েছে। আসনের হিসেবে ১০২টি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026