বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭

ট্রাম্প পূণ: র্নিবাচিত হলে হোয়াইট হাউজ ছাড়বেন ইভাঙ্কা

ট্রাম্প পূণ: র্নিবাচিত হলে হোয়াইট হাউজ ছাড়বেন ইভাঙ্কা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বাবা ডোনাল্ড ট্রাম্প পূণরায় নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসের পদ ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প।

সিবিএসের ফেইস দ্য নেশন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, আমার কাছে সন্তানের দরকারই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য আমার সন্তানরাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।

ইভাঙ্কা জানান, আমার সন্তানরা এবং তাদের সুখই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলে তার উপদেষ্টা হিসেবে  কাজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন ইভাঙ্কা।

বাবার হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও শেষ হয়নি বলেও মনে করেন ৩৮ বছর বয়সী এ নারী। বলেন, আমরা অনেক কিছুই করেছি, যদিও তা যথেষ্ট নয়। কখনো নির্বাচনে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এ উপদেষ্টা বলেন, সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়।

ইভাঙ্কার পাশাপাশি তার স্বামী জ্যারেড কুশনার ও ২০১৭ সাল থেকেই  ট্রাম্পের হয়ে কাজ করে আসছেন। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও রিপাবলিকানদের হয়ে এ দম্পতি কাজ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026