শীর্ষবিন্দু নিউজ: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম সোনা আটক করা হয়েছে। আটক করা সোনার দাম প্রায় ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বুধবার বেলা একটার সময় ওই সোনা এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আটক হওয়া জাকির নিয়মিত ব্যাংককে যাতায়াত করতেন। তিনি তাঁর ল্যাপটপের ভেতরে লুকিয়ে ব্যাংকক থেকে ঢাকায় সোনা আনতেন। তাঁর বিরুদ্ধে দুটি মামলা করা হবে।