শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬

পবিত্র ওমরা পালনে স্ব-পরিবারে মক্কায় যাচ্ছেন আনোয়ার শাহজাহান

পবিত্র ওমরা পালনে স্ব-পরিবারে মক্কায় যাচ্ছেন আনোয়ার শাহজাহান

নিউজ ডেস্ক: বিলেত প্রবাসী লেখক, সাংবাদিক আনোয়ার শাহজাহান স্ব-পরিবারে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের যাচ্ছেন।

আগামী ১লা জানুয়ারি বুধবার বিকেল ৫ ঘটিকার সময় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে সরাসরি কিং আব্দুল আজিজ আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ১৩ দিনের এ সফরে তার সাথে রয়েছেন স্ত্রী নাসরিন শাহজাহান, পুত্র তানভীর শাহজাহান ও সাব্বির শাহজাহান এবং কন্যা আফসানা শাহজাহান ও তায়িবা শাহজাহান।

তিনি যাতে সঠিক ও সুন্দরভাবে পবিত্র ওমরাহ পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আগামী ১৩ জানুয়ারি তিনি মদিনা এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডন ফিরে আসবেন।

আমাদের প্রতিদিনের অনলাইন পোর্টালের সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আনোয়ার শাহজাহান ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে এক পরিচিত মুখ। তিনি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026