মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০২

নিউ জিল্যান্ড বরণ করে নিল নতুন বছর ২০২০

নিউ জিল্যান্ড বরণ করে নিল নতুন বছর ২০২০

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: বিশ্বের কোনও বড় শহর হিসেবে সবার আগে ২০২০ সালকে বরণ করে নিলো নিউ জিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন।

নিউ জিল্যান্ডেরও আগে নববর্ষকে বরণ করেছে সামোয়া ও ক্রিস্টমাস দ্বীপপুঞ্জ। অকল্যান্ডের কেন্দ্রস্থলে ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর অন্যতম নিউ জিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে।

২০২০ সালকে বরণ করতে অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া লাখো মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।

পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে ২০১৯ সালকে বিদায় এবং ২০২০ সালকে বরণ করে নেবে পুরো বিশ্ব। প্রশান্ত মহাসাগরের দেশগুলো থেকে শুরু করে এশিয়া, ইউরোপ এবং সর্বশেষ আমেরিকার দেশগুলো নতুন বছরকে বরণ করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026