বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭

বছরের প্রথম দিনে জন্ম নেয়া শিশুর সংখ্যায় শীর্ষে ভারত

বছরের প্রথম দিনে জন্ম নেয়া শিশুর সংখ্যায় শীর্ষে ভারত

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের পরিসংখ্যানে, ২০২০ সালের প্রথম দিন সারা পৃথিবীতে জন্ম নিয়েছে ৩৯২,০৭৮ শিশু। তারমধ্যে ভারতে জন্ম নিয়েছে ৬৭ হাজার ৩৮৫টি শিশু।

ভারতের পরই চীনের স্থান। সেখানে জন্ম নিয়েছে ৪৬ হাজার ২৯৯টি শিশু। ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর জানিয়েছেন, প্রতি বছর শুরুতেই আমরা সকলকে মনে করিয়ে দিই, সব শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে যদি তাদের সুযোগ দেয়া হয়। বিজনেস টুডে

ইউনিসেফের হিসেবে, সম্ভবত ২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে ফিজিতে। আর শেষ শিশুটি জন্মে নিয়েছে যুক্তরাষ্ট্রে। বছরের প্রথম দিনে প্রতি বছরই ইউনিসেফ এই তালিকা প্রকাশ করে। প্রতি বছরই ২৫ লক্ষেরও বেশি শিশু জন্মের পরেই মারা যায়।

তবে ইউনিসেফ জানাচ্ছে, গত তিন দশকে শিশুমৃত্যু প্রতিরোধে অভাবনীয় উন্নতি হয়েছে। পাঁচ বছর বয়সের আগে শিশুমৃত্যুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। কিন্তু সদ্যোজাতদের ক্ষেত্রে সেই গতি এখনও ধীর




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026