মাহবুব রহমান: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) গ্লোবাল এর উদ্যোগে ২রা জানুয়ারি বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশনাটেক গ্রামের গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আরডিএফ গ্লোবাল এর ট্রাষ্টি ফুজেল চৌধুরীর নেতৃত্বে এই কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন আরডিএফ এর ডিরেক্টর ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, সিলেট ব্যাংক অফিসারস ক্লাবের সাবেক পাব্লিসিটি সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, বিশনাটেক গ্রামের বিশিস্ট মুরব্বি আব্দুর রহমান, রিয়াজুল ইসলাম এবং বাংলাদেশ বেতারের স্টুডিও এক্সিকিউটিভ মোঃ নজমুল ইসলাম।
বিতরণ কার্যক্রম শুরুর প্রাক্কালে আরডিএফ এর কার্যক্রম তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুব রহমান। বিশনাটেক গ্রামের প্রায় ৮৫ জন গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর আগে ২৯ থেকে ৩১ ডিসেম্বর জগন্নাথপুরের পাটলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব মানুষের ঘরে ঘরে গিয়ে এবং বিভিন্ন স্থানে আগে তালিকা করা কয়েক শত কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে বিতরণ কার্যক্রমে অংশ নেন ইউএনও মাহফুজুল আলম মাসুম।
এছাড়া এই কম্বল বিতরণ কার্যক্রমে আরো অংশ নেন আরডিএফ এর চীফ এক্সিকিউটিভ জুবের চৌধুরী, সেক্রেটারি জেনারেল জুনেদ চৌধুরী, ট্রাষ্টি ফুজেল চৌধুরী, ট্রাষ্টি তালহা চৌধুরী, ট্রাষ্টি আবু তাহের চৌধুরী, ট্রাষ্টি সৈয়দ নাঈম আহমদ, আরডিএফ বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা জুহের চৌধুরী, চানপুর গ্রামের গরিব মহিলাদের ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেন সালেহা চৌধুরী। এসময় তিনি অনেককে মানসিক স্বাস্থ্য সেবাও প্রদান করেন।