শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২

চলে গেলেন মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী: সোমবার সকালে জানাজা

চলে গেলেন মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী: সোমবার সকালে জানাজা

শীর্ষবিন্দু নিউজ: প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই। রবিবার বিকাল পৌনে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি….রাজেউন)।

মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জীর জানাজা আগামীকাল সোমবার সকালে অনুষ্ঠিত হবে। তাঁর নিজের হবিগঞ্জের উমেদনগরে জামেয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসা মাঠে এ জানাজা হবে। এমন তথ্য জানিয়েছেন সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।

তিনি জানান, সোমবার সকাল ১০টায় মাওলানা তাফাজ্জুল হকের জানাজা হবে। পরে তাঁকে দাফন করা হবে।

রবিবার বিকাল পৌনে ৫টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন মাওলানা তাফাজ্জুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাফাজ্জুল হক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

নেতৃবৃন্দ এক শোববার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026