শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১১

কাসেম সোলাইমানি হত্যায় শোক প্রকাশ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

কাসেম সোলাইমানি হত্যায় শোক প্রকাশ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে শনিবার মস্কো যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল। জার্মান সরকারের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

সফরে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসও থাকবেন বলে জানা গেছে। বৈঠকে তারা বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আমাদের সব স্বার্থের জন্য হুমকি ছিলেন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি। কাজেই তিনি নিহত হওয়ায় আমরা শোকাহত না। তবে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন লন্ডনের এই সাবেক মেয়র। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার সকালে কাসেম সোলাইমানি মার্কিন গুপ্তহত্যার শিকার হওয়ার পর রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

ক্যারিবীয় দ্বীপে অবসর যাপন থেকে ফিরে বরিস জনসন বলেন, ইরাককেও তিনি শান্তি ও স্থিতিশীলতায় সমর্থন দিতে বলবেন। ইরাক থেকে ব্রিটিশ সেনাসহ বিদেশি বাহিনী বরখাস্তে দেশটির পার্লামেন্টে আহ্বান জানানো হয়েছে।

বরিস বলেন, আমাদের সব স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন কাসেম সোলাইমানি। মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক, অস্থিতিশীল আচরণের জন্য তিনি দায়ী ছিলেন। তার নেতৃত্বের ভূমিকায় তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তাতে হাজারো নিরাপরাধ লোক ও পশ্চিমাদের মৃত্যুর দিকে ধাবিত করেছে। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করবো না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটা পরিষ্কার যে প্রতিশোধ ও প্রতিহিংসার সব আহ্বানে অঞ্চলটিকে আরও সহিংসতার ভেতর নিয়ে যাবে। তাতে কারো স্বার্থ নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026