মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০

যুদ্ধের দামামায় ভীতসন্ত্রস্ত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি

যুদ্ধের দামামায় ভীতসন্ত্রস্ত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার পর বুধবার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

এদিকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরানের ড্রোন হামলা আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তেহরান। মোতায়েন করছে সামরিক সাজ-সরঞ্জাম। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, টানটান যুদ্ধ উত্তেজনার মধ্যে নিরাপত্তা ঝুঁকিতে ভীতসন্ত্রস্ত সময় পার করছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও এ অঞ্চলে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনা।

সম্ভাব্য ড্রোন হামলা প্রতিরোধে সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে সতর্ক রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানগুলো।

ইরানি কোনো ড্রোন দেখলেই গুলি করে ভূপাতিত করারও নির্দেশ দেয়া হয়েছে। হামলা আসন্ন বুঝতে পেরে সোমবার রাত থেকেই মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ও সেনাদের কান খাড়া রাখার নির্দেশ দেয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026