মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা: আসাদের রাডার ব্যবস্থা ধ্বংস, ৮০ মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক আহত

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলা: আসাদের রাডার ব্যবস্থা ধ্বংস, ৮০ মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক আহত

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হানায় ঘাঁটিতে সেনাক্যাম্পগুলো মাটির সঙ্গে মিশে গেছে। ইরানি মিডিয়া আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও  ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এ ছাড়া, ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাডার ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গেছে। আরটি/পারস

ইসরাইলের একটি সূত্র জানিয়েছে, ইরাক থেকে ২২৪ আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় অন্ত ৮০ জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরসজিসি এক বিবৃতিতে জানিয়েছে।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয় বলে আইআরজিসি এক বিবৃতিতে জানায়। জেনারেল সোলাইমানিকে গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026